৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

বিদ্যুতের তার পুকুরে, প্রাণ গেল মা-ছেলেসহ চারজনের

ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার উত্তর জয়নগর গ্রামের শাহাজলের বাড়ির  পুকুরে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হলেন শাহাজলের স্ত্রী সুফিয়া, ছেলে রহমান এবং একই বাড়ির ফয়েজ (১৭) ও অজ্ঞাত একজন। ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ওই গ্রামের শাহাজালের ছেলে রহমান বাড়ির পুকুরে গোসল করতে যান। এ সময় পুকুরের পানিতে পড়ে থাকা বিদ্যুতের তারে তিনি আহত হন। তাকে উদ্ধারের জন্য তার মা এগিয়ে আসলে তিনিও বিদ্যুতায়িত হন। এভাবে একে অপরকে বাঁচাতে গিয়ে চারজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বোরহানউদ্দিন থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।