১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

বিদেশী রিভলবারসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প থেকে একটি বিদেশী অত্যাধুনিক পিস্তল সহ একজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে।

 

রোববার ১৫ সেপ্টেম্বর দিবাগত রাত্রে তাকে আটক করা হয়। বিষয়টি উখিয়া থানার ওসি মোহাম্মদ আবুল মনসুর সিবিএন-কে নিশ্চিত করেছেন। ধৃত অস্ত্রধারী রোহিঙ্গার নাম ছব্বির আহমদ (২৫), পিতা-দীল মোহাম্মদ। তাঁকে বালুখালী ২ নম্বর ক্যাম্প থেকে রোববার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে অত্যাধুনিক পিস্তল গুলি সহ আটক করা হয়।

তার বিরদ্ধে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে চালান দেয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে ওসি মোহাম্মদ আবুল মনসুর সিবিএন-কে জানান। তিনি আরো বলেন, ধৃত রোহিঙ্গা সন্ত্রাসী ছব্বির আহমদ এই অত্যাধুনিক অস্ত্র কোথায় পেল, কি কাজে ব্যবহার করা হবে, সে সংঘবদ্ধ সন্ত্রাসী দলের সদস্য কিনা ইত্যাদি জানার জন্য আদালতে রিমান্ড চাওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।