মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

বিদায় ওয়েস্ট ইন্ডিজ: ফাইনালে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা

শেয়ার করুন

1480150410
জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে শেষ মুহূর্তের নাটকীয়তার জন্ম দেয়া ওয়েস্ট ইন্ডিজ এবার ৫ রানের ব্যবধানে হেরেছে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে ডাকওয়ার্থ লুইস মেথডে হেরে ক্যারিবীয়ানরা ফাইনালের আগেই বিদায় নিয়েছে।
এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে টাই করে ওয়েস্ট ইন্ডিজ। অপর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছিল মাত্র এক রানের ব্যবধানে। এবার হারলো ৫ রানের ব্যবধানে। এদিকে, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৫ রানে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে জিম্বাবুয়ে। শিরোপার লড়াইয়ের তারা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।
বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাবে টস জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। খেলার একাদশ ওভারে বৃষ্টি নামলে ম্যাচ এক ওভার কমে নেয়া হয়। নির্ধারিত ৪৯ ওভারে ৮ উইকেটে ২১৮ রান করে জিম্বাবুয়ে।
জবাবে, ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ২৭.৩ ওভারের মাথায় আবারো শুরু হয় বৃষ্টি। ততক্ষণে ৫ উইকেটে ১২৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তখনো জয়ের জন্য ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ক্যারিবীয়ানদের দরকার ছিল ১৩০ রান।
জিম্বাবুয়ের সিকান্দার রাজার ব্যাট থেকে ইনিংস সর্বোচ্চ (৭৬) রান আসে। তেন্ডাই চিশোরোর ব্যাট থেকে দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান আসে। তার দু’জনই অপরাজিত ছিলেন। ২০ রান করেন হ্যামিলটন মাসাকাদজা।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট শিকার করেন দেবেন্দ্র বিশু এবং অ্যাশলে নার্স। দুটি উইকেট তুলে নেন আধিনায়ক জ্যাসন হোল্ডার।
চার ম্যাচ খেলে সর্বোচ্চ ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লঙ্কানরা। সমান ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে আসে জিম্বাবুয়ে। আর ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ।

শেয়ার করুন