মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

‘বিডি দর্পণ’ সম্পাদক রফিক মাহমুদ’র জন্মদিন উদযাপিত

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : 

উখিয়া অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও বিডি দর্পণ সম্পাদক রফিক মাহমুদ এর জন্মদিন উদযাপন করা হয়েছে।

শুক্রবার রাত ৮ টায় উখিয়া অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে তার জীবনের বিশেষ দিনটি উদযাপন করা হয়। এসময় সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হন রফিক মাহমুদ।

রফিক মাহমুদ আবেগাপ্লুত হয়ে বলেন, জন্মদিনে উখিয়া অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের সুন্দর আয়োজন ও ভালবাসায় আমি মুগ্ধ। সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

এ সময় উপস্থিত ছিলেন উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ, অর্থ সম্পাদক এম. সালাহ উদ্দিন আকাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ.কে রফিক উদ্দিন, নির্বাহী সদস্য তানভীর শাহরিয়ার, সদস্য যথাক্রমে শরিফ আজাদ, মুনিবুল আলম রাহাত, আলাউদ্দিন সিকদার ও রিদুয়ানুল হক সোহাগ।

শেয়ার করুন