মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

বিজয় স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টে বাইশারী ৩-০ গোলে জয়ী

শেয়ার করুন


নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বিজয় স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বড় ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিক বাইশারী এসোসিয়েশন ফুটবল দল।
শুক্রবার বিকাল ৪টায় বাইশারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাক্রিকাটা ফুটবল দল বনাম বাইশারী এসোসিশেন ফুটবল দলের মধ্যকার খেলায় প্রথমার্ধে জাহেদ এবং হোছাইনের গোলে এগিয়ে যায়। খেলার দ্বিতীয়ার্ধে হোছাইন আরো একটি গোল করলে ব্যবধান দাড়ায় তিনে। শেষ পর্যন্ত ফাক্রিকাটা ফুটবল দলকে ৩-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বাইশারী এসোসিয়েশন ফুটবল দল।
শুক্রবার ২য় কোয়ার্টার ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কেন্দ্র কর্মকর্তা মোঃ আবুল কালাম। খেলা শেষে সেরা খেলোয়াড়ের পুরুস্কার বিতরণ করেন তিনি।

শেয়ার করুন