মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

বিজয় স্মৃতি গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বাগতিক বাইশারী এসোসিয়েশন

শেয়ার করুন


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী সদর কৃষক সমবায় সমিতি কর্তৃক আয়োজিত বিজয় স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে ঈদগাঁও অল ষ্টার ফুটবল দলকে ট্রাইব্রেকারে গোলরক্ষকের দক্ষতায় ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে স্বাগতিক বাইশারী এসোসিয়েশন ফুটবল দল।
১০ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৪ টায় বাইশারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় উভয় দল কোন গোল করতে না পারায় শেষ পর্যন্ত খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ঈদগাঁও অল ষ্টার ফুটবল দলের দুই খেলোয়াড় মিস করে বসলে ৪-২ গোলে জয় লাভ করে স্বাগতিক দল। স্বাগতিক দলের ট্রাইবেকালে গোল করেন মোঃ হোছাইন, রফিক, সোহেল ও আলাউদ্দিন। এছাড়া স্বাগতিক দলকে সার্বক্ষনিক উৎসাহ দিয়ে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন বাইশারী এসোসিয়েশন ফুটবল একাদশের গোলরক্ষক মোঃ রিয়াদ এবং টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্বাগতিক দলের ডিফেন্ডার টিংকু সুশীল। খেলায় রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন কক্সবাজার জেলা রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী, তার দুই সহযোগী ছিলেন সুমন ভট্টচার্য্য ও মিল্টন দত্ত। ভাষ্যকার ছিলেন মোঃ আবু সাঈদ ইমরান ও মোঃ সাইফুল ইসলাম।
উক্ত খেলায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ শফিউল্লাহ। স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি চট্টগ্রামস্থ ব্যবস্থাপক মোঃ রফিক বসরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আবু মুসা, সহকারি ইনচার্জ ওমর ফারুক, এএসআই রুবেল ধর প্রমুখ।
খেলা শেষে বিজয় স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের পক্ষ থেকে প্রধান পৃষ্ঠপোষক আওয়ামী লীগ নেতা মোঃ শফিউল্লাহ চ্যাম্পিয়ন বাইশারী এসোসিয়েশন ফুটবল দলের অধিনায়ক মোঃ হোছাইন এবং টিম ম্যানেজার এডভোকেট মুর্শেদুল ইসলাম রুবেলকে চ্যাম্পিয়ন ট্রপি সহ নগদ পঞ্চাশ হাজার টাকার প্রাইজমানি তুলে দেন। এছাড়া রানার্স আপ দলকে ট্রপি সহ নগদ দশ হাজার টাকা প্রদান করা হয়।

শেয়ার করুন