১৪ জুলাই, ২০২৬ | ৩০ আষাঢ়, ১৪৩৩ | ২৮ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

চকরিয়া আইনজীবি সমিতি মতবিনিময় অনুষ্ঠানে বিচারপতি বোরহান উদ্দিন

বিচারপ্রার্থী জনসাধারণের দুর্ভোগ লাগবে চকরিয়ায় জুডিশিয়াল কমপ্লেক্স স্থাপনে সহযোগিতা করা হবে

চকরিয়া উপজেলা আইনজীবি সমিতির মতবিনিময় অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন বিচারপতি বোরহান উদ্দিন

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ও চকরিয়াস্থ সিনিয়র সহকারি জজ আদালতের সার্বিক কার্যক্রম পরিদর্শনে এসেছেন মহামান্য হাইর্কোটের বিচারপতি বোরহান উদ্দিন। গতকাল বৃহস্পতিবার সকালে তিনি চকরিয়া উপজেলা আদালত প্রাঙ্গনে পৌঁছলে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব এবং চকরিয়া উপজেলা আইনজীবি সমিতির সকলস্তরের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। এরপর বিচারপতি বোরহান উদ্দিন আদালতের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
এদিন বেলা ১১টার দিকে বিচারপতি বোরহান উদ্দিন চকরিয়া উপজেলা আইনজীবি সমিতি মিলনায়তনে সর্বস্তরের আইনজীবিদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। চকরিয়া উপজেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট লুৎফুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টুর সঞ্চালনায় মতবিনিময় প্রধান অতিথির বক্তব্য দেন হাইর্কোটের বিজ্ঞ বিচারপতি বোরহান উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক রাজীব কুমার দেব। বক্তব্য দেন চকরিয়া উপজেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি ও আদালতের পিপি অ্যাডভোকেট শহিদুল্লাহ চৌধুরী, সিনিয়র আইনজীবি ইলিয়াছ আরিফ, অ্যাডভোকেট মো.শাহআলম, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট ওমর আলী। মতবিনিময় সভায় চকরিয়া উপজেলা আইনজীবি সমিতির সকলস্তরের নেতৃবৃন্দ ও উপজেলা আইনজীবি সহকারি সমিতির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিচারপতি বোরহান উদ্দিন বলেছেন, বিচারপ্রার্থী জনগনের মাঝে সুবিচার নিশ্চিত করতে হবে। মামলার তদন্ত কার্যক্রম থেকে শেষ বিচার পর্যন্ত বিচারপ্রার্থী লোকজনকে যাতে কোন ধরণের দুর্ভোগ ও হয়রাণিতে পড়তে না হয় সেইদিকে খেয়াল রাখতে হবে। সেইজন্য আদালতের বিচারক ও আইনজীবিদেরকে সজাগ এবং দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে।
তিনি বলেন, ২৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত দুইটি উপজেলার জনগন এতদিন চকরিয়া উপজেলা আদালতে আইনের আশ্রয় নিচ্ছেন। এতে অনেক ধরণের সমস্যা থাকতে পারে। এটি পরিদর্শনে প্রতিয়মান হয়েছে। তাই কথা দিচ্ছি, আগামীতে চকরিয়া উপজেলায় জুডিশিয়াল কমপ্লেক্স স্থাপন, যুগ্ম জেলা জজ আদালত স্থাপন ও সহকারী জজের শুণ্য পদ পুরণে আমার পক্ষথেকে সবধরণের সহযোগিতা দেওয়া হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।