২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩ | ১২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

বিক্ষোভ দাঙ্গায় রূপ নিচ্ছে, বিপাকে ট্রাম্প

trump21যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর দ্বিতীয় রাতের মতো চলছে ট্রাম্পবিরোধী বিক্ষোভ। ট্রাম্পের জন্য বিপদের কারণ হলো- বিক্ষোভ ধীরে ধীরে সহিংস আকার ধারণ করছে। দেশটির ২৫টিরও বেশি শহরে বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নিয়েছে। বিক্ষোভ থেকে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। পুলিশ বলছে, সহিংস বিক্ষোভকে দাঙ্গা হিসেবে বিবেচনা করা উচিত।

সবচেয়ে সহিংস বিক্ষোভের ঘটনা ঘটেছে দেশটির ওরিগনের পোর্টল্যান্ড শহরে। সেখানে পুলিশকে লক্ষ্য করে প্রজেক্টাইল মিসাইল নিক্ষেপ করেছে বিক্ষোভকারীরা।

ওরিগন পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক টুইটে বলেছে, বিক্ষোভকারীরা ব্যাপক অপরাধ ও বিপজ্জনক আচরণ প্রদর্শন করছেন। এটিকে দাঙ্গা হিসেবে বিবেচনা করা উচিত। টুইটে পুলিশের ওপর প্রজেক্টাইল মিসাইল নিক্ষেপ ও গাড়ি ভাঙচুরের তথ্য নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবারের নির্বাচনের পর বৃহস্পতিবার রাতেও বিক্ষোভ অব্যাহত রাখে বিরোধীরা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস, ফিলাডেলফিয়া, ডেনেভার, মিনেপোলিস, অকল্যান্ড, ক্যালিফোর্নিয়াসহ ২৫টিরও বেশি শহরে বিক্ষোভ চলছে।

ওরিগনের পোর্টল্যান্ড পুলিশ বিক্ষোভ থেকে বেশ কয়েকজনকে আটক করেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। এছাড়া শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের শহরের পাইওনিয়ার কোর্টহাউস স্কয়ারের দিকে যাওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।