১৯ জুন, ২০২৬ | ৫ আষাঢ়, ১৪৩৩ | ৩ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান

বিকেলের আগেই আ’লীগের নতুন নেতা নির্বাচন

বিকেলের আগেই আওয়ামী লীগের নতুন কমিটির নেতা নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২১ ডিসেম্বর) আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশন শুরুতে একথা জানান তিনি। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিটিউশন প্রাঙ্গণে নির্মিত প্যান্ডেলে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।
php glass

অধিবেশনের শুরুতে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা বলেন, শীতের তীব্রতা বেড়েছে। সকালে রাজধানীতে তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আমরা চাচ্ছি কর্মসূচি সংক্ষিপ্ত করে দ্রুত শেষ করতে।

তিনি বলেন, এই অধিবেশনের শেষপর্যায়ে আপনারা নতুন নেতা নির্বাচন করবেন। আমরা চাচ্ছি কর্মসূচিগুলো সংক্ষিপ্ত করে বিকেলের আগেই নতুন নেতা নির্বাচনের কাজ সম্পন্ন করতে।
SaRa

কাউন্সিলরদের উদ্দেশে শেখ হাসিনা আও বলেন, সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। জাতির পিতার আদর্শ মেনে সবাইকে চলতে হবে। যেসব জেলায় এখনো সম্মেলন হয়নি, সেগুলো দ্রুত করতে হবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, জাতির পিতা যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন করেছিলেন, সেই স্বাধীনতার অধিকার যাতে মানুষ পায় সেটা আমাদের নিশ্চিত করতে হবে।

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সূচনা বক্তব্যের পর সাংগঠনিক রিপোর্ট পেশ করছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কাউন্সিল অধিবেশনে দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ নির্বাচন করা হবে। তবে শনিবার ঘোষণা করা হবে দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ কিছু পদের নাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।