১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

বিএসপিএ কক্সবাজার জেলা শাখার নতুন কমিটি গঠন; এম.আর মাহবুব আহবায়ক, আহসান সুমন সদস্য সচিব

সংবাদ বিজ্ঞপ্তি:

ক্রীড়া সাংবাদিকদের এশিয়ার শীর্ষ সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) কক্সবাজার জেলা শাখার ৮ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এতে জাতীয় দৈনিক গণকন্ঠের জেলা প্রতিনিধি ও দৈনিক হিমছড়ির বিশেষ প্রতিবেদক এম.আর মাহবুবকে আহবায়ক এবং জাতীয় স্যাটেলাইট চ্যানেল এসএ টেলিভিশনের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার আহসান সুমনকে সদস্য সচিব মনোনিত করা হয়।
বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) এর কেন্দ্রীয় সভাপতি সনৎ বাবলার পরামর্শের আলোকে ১৬ জুন সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত ইসি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেন নেতৃবৃন্দ।
বিএসপিএ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সামন হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে আহবায়ক কমিটি প্রকাশ করা হয়।
এর আগে বিএসপিএ’র সাংগঠনিক সম্পাদক মোঃ জুবায়ের রাসেল প্রেরিত এক চিঠিতে কক্সবাজার জেলা কমিটি বিলুপ্ত ঘোষনা করে কেন্দ্রীয় কমিটি।

আহবায়ক এবং সদস্য সচিব ছাড়াও নবগঠিত কমিটির অপর ৬ সদস্য হলেন, সংগঠনের সদ্য সাবেক সভাপতি দৈনিক বাংলাদেশের খবরের মাহাবুবুর রহমান, দৈনিক ইত্তেফাকের সায়ীদ আলমগীর, শীর্ষ নিউজের হাসানুর রশীদ, সময় টিভি’র সুজাউদ্দিন রুবেল, জিটিভি’র ওমর ফারুক হিরু ও দৈনিক রূপসী গ্রামের শাহ নিয়াজ।

প্রসঙ্গত; কক্সবাজার বিএসপিএ’র সাংগঠনিক কর্মকান্ডে গতিশীলতা আনতে বিগত ২০১৮ সালের ১৬ নভেম্বর মাহাবুবুর রহমান ও শফিউল্লাহ শফির নেতৃত্বে গঠিত মেয়াদোত্তীর্ণ নির্বাহী কমিটির স্থলাভিষিক্ত হবে নতুন এই কমিটি।
বাংলাদেশ স্পোর্টস প্রেস এসোসিয়েশন (বিএসপিএ) এর কেন্দ্রীয় নির্দেশনায় জানানো হয়, গঠনতন্ত্রের আলোকে কক্সবাজার জেলা বিএসপিএ’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।