৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৩ মাঘ, ১৪৩২ | ১৭ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প   ●  উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম   ●  উখিয়ায় বেকারি মালিককে ছু’রি’কা’ঘা’ত, আটক ১

বিএফইউজে’র যুগ্ম মহাসচিব সাইফুল ইসলামের মৃত্যুতে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন শোক

saiful_
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম মহাসচিব সাইফুল ইসলাম তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন (সিবিইউজে) এর নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, সাইফুল ইসলাম তালুকদার একজন নিবেদিত সাংবাদিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশপ্রেমিক নাগরিক ছিলেন। তিনি প্রগতিশীল ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় পেশাজীবীদের আন্দোলনে এক উজ্জ্বল নাম। তার মৃত্যুতে দেশ এক মেধাবী সাংবাদিককে হারিয়েছে।
সাইফুল ইসলাম তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন সভাপতি আবু তাহের, সহ-সভাপতি প্রিয়তোষ পাল পিন্টু, ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, কার্যনির্বাহী সদস্য তোফায়েল আহমদ, আয়াছুর রহমান, আবদুল কুদ্দুস রানা, যুগ্ন সম্পাদক মো. নজিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দীপক শর্মা দীপু, অর্থ সম্পাদক মোহাম্মদ জুনাইদ, দফতর সম্পাদক বিপ্লব কান্তি দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুপা আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শফিউল্লাহ শফি প্রমূখ।
সাইফুল ইসলাম তালুকদারের মৃত্যুতে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন আজ সোমবার কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।