২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

নতুন ধারার রাজনীতির সূচনা আর বাংলাদেশকে উচ্চ মধ‌্যম আয়ের দেশে পরিণত করতে ‘ভিশন-২০৩০’ নিয়ে সংবাদ সম্মেলনের আগে দলের নীতি নির্ধারকদের নিয়ে বৈঠক করলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সোমবার রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি নেত্রীর রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির এই বৈঠক হয়।

খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

আগামীকাল বুধবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে সংবাদ সম্মেলনে বিএনপির ‘ভিশন-২০৩০’ উপাস্থাপন করবেন খালেদা জিয়া।

ভিশন ২০৩০-এ কী থাকছে এ বিষয়ে ইঙ্গিত দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের যে দূরদৃষ্টি অর্থাৎ ২০৩০ সালে সরকার পরিচালনায় গেলে কী কী কাজ করব, দেশকে কীভাবে দেখতে চাই এবং স্বপ্নটা কীভাবে জাতিকে দেখাতে চাই সেই বিষয়গুলোই এখানে তুলে ধরা হবে।’

তবে বিএনপি মহাসচিব এও বলেন যে, ভিশন-২০৩০ এর সঙ্গে নির্বাচন এবং নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখার কোনো সম্পর্ক নেই।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।