১৯ মার্চ, ২০২৬ | ৫ চৈত্র, ১৪৩২ | ২৯ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে : সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রাষ্ট্রপ্রতির আহ্বানে সাড়া দিয়ে সংলাপে অংশ নিতে যাওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, বিএনপির শুভবুদ্ধির উদয় হয়েছে।
সংলাপে অংশগ্রহণের জন্য তারা রাষ্ট্রপ্রতির কাছে যাচ্ছেন। কিন্তু ২০১৪ সালের ৫ জানুয়ারির আগে শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে গণভবনে সেই সংলাপে অংশ গ্রহণ করলে বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাস অন্যরকম হতে পারত। আজ রবিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এই আলোচনা সভার আয়োজন করে। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নির্মল রঞ্জন গুহ ও মতিউর রহমান মতি, নারী বিষয়ক সম্পাদিকা উম্মে রাজিয়া কাজল, সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল রানা টিপু ও সাজ্জাদ সাকিব বাদশা, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন। বিএনপিকে উদার মনোভাব নিয়ে সংলাপে অংশগ্রহণের আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সংলাপে আসতে হলে বিএনপিকে উদার মনোভাব নিয়ে আসতে হবে। বিএনপি যদি মনে করে বিচার মানি, তালগাছ আমাদের। তাহলে সংলাপ সফল হবে না।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিগত সময়ে সংসদ চলাকালে বিএনপির সদস্যরা ১৬৯ দিনের মধ্য ৪৫ দিন, আর খালেদা জিয়া পাঁচ দিন অংশ নিয়েছিলেন। যারা সংসদে ঠিকমতো উপস্থিত হন না তারা কি আসলে গণতন্ত্র চায়? তারা আসলে চায় ক্ষমতা। কিন্তু পেছন দরজা দিয়ে ক্ষমতায় যাওয়া যাদের মানসিকতা তাদের জনসমর্থন সংকুচিত হবে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।