২ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

বিএনপির মূখপাত্র সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত সহকারী ও ২ গাড়ী চালকের ৩ দিনের রিমান্ড

Pekua Pic OSMAN PA 10-03-2015

বিএনপির যুগ্ম মহাসচিব ও মূখপাত্র সালাহউদ্দিন আহমদের পিএ ওসমান গণি ও ২ গাড়ী চালককে ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। গতকাল ঢাকার সিএমএম ১০ নং আদালতের বিচারক মিজানুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন। জানাযায়, গত ৭ মার্চ দিবাগত রাতে গুলশান-২ এ সালাহউদ্দিন আহমদের বাসার সামনে থেকে প্রথমে গাড়ীর ড্রাইবার খোকন ও শফিককে গ্রেপ্তার করে র‌্যাব। পরে রাত ৩ টার দিকে তাদের নিয়ে অভিযান চালিয়ে মিরপুরের বাসা থেকে আটক করে সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত সহকারীর ওসমান গণিকে। আটকৃতদের স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজাখুঁজির পর না পেয়ে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরী করে। আটকের ২ দিন পর ৯ মার্চ তাদেরকের গুলশান থানায় হস্তান্তর করে র‌্যাব। আটককৃতদের গত ১৬ ফেব্রুয়ারীর একটি বিষ্ফোরন মামলায় আটক দেখিয়ে গতকাল ১০ মার্চ আদালতে হাজির করা হয়। এসময় রাষ্ট্রপক্ষের আইনজীবির আবেদনের প্রেক্ষিতে আদালত তাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গুলশান থানা মামলা নং-২৫(২)১৫। মামলাটির প্রধান আসামি হলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।