২ এপ্রিল, ২০২৬ | ১৯ চৈত্র, ১৪৩২ | ১৩ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীতে সরকার প্রদত্ত বিনামূল্যে বই বিতরণ উৎসব-২০১৭ উদ্বোধন


সারাদেশের ন্যায় কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীতে নতুন শিক্ষাবর্ষের সরকার প্রদত্ত বিনামূল্যে বই বিতরণ উৎসব-২০১৭ উদ্বোধন করা হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিদ্যালয়ের একাডেমিক ভবনে সকাল ১১ টায় বই বিতরণ উৎসবের শুভ সূচনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম.এম সিরাজুল ইসলাম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছৈয়দ করিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে বই বিতরণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলার অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ছালেহ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন। অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, কবি ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামরুল হাসান। অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন দৈনিক সকালের কক্সবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক মহসীন শেখ।

প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে বিদ্যালয় ও শিক্ষকদের পাশাপাশি ভূমিকা রাখতে হবে অভিভাবকদের বিশেষ করে মায়েদের।

সভাপতির বক্তব্যে শিক্ষাবিদ এম.এম সিরাজুল ইসলাম বলেন, বছরের শুরু থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ। এ জন্য তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদেরকে বছরের শুরু থেকে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থেকে একাগ্রচিত্তে নিজেদেরেকে পড়ালেখায় মনোনিবেশ করার আহবান জানান। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।