২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

বাহুবলী ২-এর রিভিউ দিলেন রজনীকান্ত!

বাহুবলী ২ ঝড়ে মেতেছে গোটা দেশ। একের পর এক রেকর্ড ভেঙে দিচ্ছে পরিচালক এস এস রাজামৌলির এই ছবিটি। এ বার ছবি দেখে রিভিউ দিলেন খোদ রজনীকান্ত। তিনি টুইট করেন, বাহুবলী ২…ভারতীয় সিনেমার গর্ব। ভগবানের নিজের সন্তান এস এস রাজামৌলি ও তাঁর টিমের প্রতি আমার স্যালুট। এর উত্তরে রাজামৌলি টুইট করেন, থালাইভা… মনে হচ্ছে ভগবান নিজেই আমাদের আশীর্বাদ করলেন…।

গত ২৮ এপ্রিল মুক্তি পেয়েছে বাহুবলী ২: দ্য কনক্লুশন। দেশ জুড়ে এই ছবি নিয়ে উন্মাদনার পারদ চড়ছে। কিন্তু তার মধ্যেও উল্টো খাতে বইছে দু-একটা সমালোচনা। অনেকেই বলছেন, বাহুবলীর প্রথম পর্বের মতো উচ্চতায় পৌঁছতে পারেনি দ্বিতীয় পর্ব। এই ছবি অনেকটাই নামে কাটছে বলেও দাবি বেশ কিছু সমালোচকের। আবার কেউ বলেছেন, এই ছবির দ্বিতীয়ার্ধ বেশ লম্বা। তিন ঘণ্টার ছবির কোনও ফ্রেম, শট, ডায়লগ বাদ পড়েনি। আদৌ কোনটা ঠিক তার উত্তর দেবে বিগ স্ক্রিন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।