২৫ মে, ২০২৬ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৭ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

মুক্তিযোদ্ধা মরহুম একে এম মোজাম্মেল হক এর ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে

“বাহারছড়া যুব ও ছাত্র ঐক্য পরিষদ” এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন

বার্তা পরিবেশকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, কক্সবাজার জেলা আওয়ামী রাজনীতির প্রাণ পুরুষ, সর্বজন শ্রদ্ধেয়, জননন্দিত, জননেতা, মুক্তিযোদ্ধা মরহুম একে এম মোজাম্মেল হক সাহেবের ১৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে “বাহারছড়া যুব ও ছাত্র ঐক্য পরিষদ” এর উদ্যোগে খতমে কোরআন, এতিম শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল সফল ভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার ২৪ মে শহরের মেরেডিয়ান রেস্টুরেন্ট হোটেল মিশুকে ‘বাহারছড়া যুব ও ছাত্র ঐক্য পরিষদ’ এই আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও মরহুম একেএম মোজাম্মেল হকের সুযোগ্য সন্তান শহিদুল হক সোহেল। বাহারছড়ার কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজ সেবক ‘রাসেল উদ্দীন’এর সভাপতিত্বে ও আশরাফ হোসেন হৃদয় এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগ নেতা কুতুব উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা মোবারক হোসেন, এখলাসুর রহমান, শাহারিয়াদ বীন কাশেম, আরমানুল করিম। ইফতার ও দোয়া মাহফিলে বাহারছড়ার সর্বস্তরের ছাত্র, যুবকরা ও স্থানীয় মুরব্বীরা অংশগ্রহণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।