২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

বাহারছড়া নবজাগরণ সমিতির নির্বাচন ২৯ এপ্রিল

 

কক্সবাজার জেলার অন্যতম, ঐতিহ্যবাহী ও স্বনামখ্যাত বাহারছড়া নবজাগরণ সমিতির দ্বিবার্ষিক নির্বাচন ২৯ এপ্রিল শনিবার অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা করার জন্য কক্সবাজার পিটিআই এর অবসরপ্রাপ্ত সুপার, বীর মুক্তিযোদ্ধা জাফর আলমকে প্রধান নির্বাচন কমিশনার, জেলার প্রবীণ সাংবাদিক এস,এম,আমিনুল হক চৌধুরী ও কক্সবাজার শহর সমাজ সেবা কার্যালয়ের প্রধান সহকারি মফিজুর রহমানকে কমিশনার করে ৩ সদস্যের কমিশন গঠন করা হয়েছে। গঠনতন্ত্রের আলোকে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে গতকাল বৃহস্পতিবার (২৩ শে মার্চ) অপরাহ্নে (কার্যকরী পরিষদের সভায় অনুমোদিত তালিকা) ১২২ জনের নাম সম্বলিত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। যা সমিতির বিজ্ঞপ্তি বোর্ডে টাঙ্গানো হয়েছে। প্রকাশিত খসড়া ভোটার তালিকা বিষয়ে বক্তব্য থাকলে সমিতির সদস্যরা ৩০ মার্চ ২০১৭ তারিখের মধ্যে সমিতির সাধারণ সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) বরাবরে লিখিতভাবে পেশ করতে পারবে। গত ২২ শে মার্চ বুধবার সমিতির কার্যকরী পরিষদের সভায় সমিতির গঠনতন্ত্রে উল্লেখিত ক্ষমতাবলে উল্লেখিত সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে।
সমিতির সভাপতি মোঃ নুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) জয়নাল আবেদীনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন শামসুল আলম, আবু শামা আবু, মুহাম্মদ আলী জিন্নাত, শফিকুর রহমান, মনসুর আহমদ, ফাতেমা বেগম পুতুল, সামসুল আলম, আমির হোসেন, নুরুল আবছার ও আনোয়ারুল আলম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।