৩ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

বাহার ছড়ার প্রবীণ মুরুব্বী আব্দুল লতিফ খলিফার ইন্তেকাল

index
কক্সবাজার শহরের বর্ধিষ্ণু জনপদ ঐতিহ্যবাহী বাহার ছড়া গ্রামের প্রবীণ মুরুব্বী আব্দুল লতিফ (খলিফা) ইন্তেকাল করেছেন। কক্সবাজার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৫ পুত্র, ৪ কন্যা, অনেক আতœীয় স্বজন, গুণগ্রাহী, শুভাকাংখি রেখে যান। মরহুম শফিকুর রহমানের (খলিফা) জ্যৈষ্ঠ সন্তান তিনি। সাবেক পৌর কমিশনার আবু তাহের চৌধুরীর আপন মামাতো ভাই ছিলেন আব্দুল লতিফ খলিফা। আজ শনিবার সকাল ১০টায় দক্ষিণ বাহারছড়া গোলচক্কর মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হবে।
নবজাগরণ সমিতির শোকঃ
বাহার ছড়া গ্রামের প্রবীণ মুরুব্বী আব্দুল লতিফ খলিফার মৃত্যুতে বাহার ছড়া নবজাগরণ সমিতির সকল সদস্যদের পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন সভাপতি মোঃ নুরুল হক ও সাধারণ সম্পাদক জাকির হোসেন। তারা মরহুমের আতœার মাগফেরাত কামনা করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।