৭ মার্চ, ২০২৬ | ২২ ফাল্গুন, ১৪৩২ | ১৭ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

বাস-পিকআপে সংঘর্ষ : অগ্নিদগ্ধ হয়ে ১৪ জনের মৃত্যু

ফরিদপুরের নগরকান্দা থানার গজারিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জন হয়েছে। এছাড়া আরও অন্তত ১৫ আহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুরের নগরকান্দা থানার গজারিয়া এলাকায় ঢাকাগামী একটি বাস ও খুলনাগামী একটি পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষ হয় এবং সিলিন্ডার বিস্ফোরণে বাসে আগুন ধরে যায়। এতে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। নিহত সবাই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

এছাড়া আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যেও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদপুরের ভাঙ্গা ও গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ফায়ার সার্ভিস কর্মীরা জানান, দুর্ঘটনায় দুই চালকসহ বাসের ১২ জন নিহত হয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।