মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাল্য বিবাহ ও যৌতুক প্রথার বিরুদ্ধে সজাগ হয়ে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ দিতে হবেঃরিজিয়া রেজা চৌধুরী

শেয়ার করুন


চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ভূমি অফিস মাঠে সামাজিক ব্যাধী প্রতিরোধ ফোরামের সাতকানিয়ার পৌরসভার উদ্যোগে গত ৩০ জানুয়ারী এলাকার হত দরিদ্র ও অসহায় স্কুল ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন অনুষ্টান অনুষ্টিত হয়েছে। অনুষ্টানে সভাপতিত্ব করেন সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি প্রবীণ সাংবাদিক মাহাফুজউন্নবী খোকন। অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া লোহাগাড়া সামাজিক প্রতিরোধ ফোরামের প্রতিষ্ঠাতা, আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী পরিচালক ও স্হানীয় সাংসদ প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির সহধর্মিনী, নারী জাগরণের অগ্রদূত, বিশিষ্ট নারীনেত্রী ও সমাজসেবী মিসেস রিজিয়া রেজা চৌধুরী। অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহম্মদ উল্ল্যাহ, পৌরসভার মেয়র ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, কবি ও সাহিত্যিক মোহাম্মদ জোবাইর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক হোসেন,পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল,সাংসদের একান্ত সচিব,তারুণ্যের অহংকার এরফানুল করিম চৌধুরী, কমিশনার মোহাম্মদ সোহেল, ছাএলীগ আহবায়ক মোহাম্মদ হারেছ,নারীনেত্রী নার্গিস, নুরুন্নাহার সহ আরো অনেকেই। অনুষ্টান সঞ্চালনা করেন মোহাম্মদ হারুন। অনুষ্টান শেষে অসহায়, হত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন উপস্হিত প্রধান অতিথি সহ সকল অতিথিবৃন্দরা।

শেয়ার করুন