২২ মে, ২০২৬ | ৮ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৪ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

বালুখালীতে শ্রমিক সংগঠনের অফিস উদ্ভোধনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত-৩


বাংলাদেশ ট্টাক শ্রমিক ইউনিয়নের অফিস উদ্ভোধনকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী কাষ্টম্স এলাকায় ঘটনাটি ঘটেছে। এ নিয়ে বর্তমানে উভয়পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
সরজমিন ঘটনাস্থল ঘুরে বিভিন্ন প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার বালুখালীস্থ বিভিন্ন শ্রমিক পেশার লোকজন মিলে বালুখালী কাষ্টম্স এলাকায় অফিস উদ্ভোধন ও বার্ষিক বনভোজন এবং আলোচনা সভার দিন ধার্য্য করে। এরই ধারাবাহিকতায় সকালে শ্রমিকেরা উক্ত স্থানে জড়ো হয়ে অফিস উদ্ভোধনের চেষ্টা করলে প্রতিপক্ষরা এতে বাধা প্রদান করিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে যুবলীগ নেতা জিয়াউল হক বাপ্পী(২৩) শাহ আলমগীর (২৫) এবং শামশুল আলম (২৮) গুরুতর আহত হয়। জানতে চাইলে স্থানীয় ইউপি মেম্বার বলেন, নুরুল আবছার চৌধুরী বলেন, একটি তুচ্চ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়েছে বলে তিনি স্বীকার করেন।
অপরদিকে আহত জিয়াউল হক বাপ্পী জানান, আমরা শতাধিক শ্রমিক মিলে একটি সংগঠনের আত্মপ্রকাশের মাধ্যমে অফিস উদ্ভোধন করতে গেলে প্রতিপক্ষ ইউপি সদস্য নুরুল আবছারের ভাড়াটিয়া মাস্তান বাহিনীসহ ৪০/৫০জন রোহিঙ্গা সন্ত্রাসী নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।