১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

বালুখালী ক্যাম্পে অস্ত্র সহ ২ রোহিঙ্গা আটক

বিশেষ প্রতিবেদক:
উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবির থেকে অস্ত্র সহ ২জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। শনিবার ভোররাতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র সহ তাদের আটক করা হয়। আটককৃত রোহিঙ্গারা হলেন, মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা নুরুল বশর (৩০) ও ইলিয়াস (২৮)। এসময় তাদের কাছ থেকে গুলিসহ ২টি দেশীয় তৈরী এলজি উদ্ধার করা হয়। এর আগে এই দুই জনের নেতৃত্বে ওই ক্যাম্পে থাকা ৪জন টিউবওয়েল মিস্ত্রিকে পিঠিয়ে মারাত্মক জখম করে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবুল খায়ের সত্যতা নিশ্চিত করে জানান, গতরাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে একটি মসজিদে থাকা স্থানীয় ৪জন টিউবওয়েল মিস্ত্রিকে ১০/১২জনের একটি রোহিঙ্গা গ্রুপ ব্যাপক মারধর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে এসব টিউবওয়েল মিস্ত্রিদের ক্যাম্প থেকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে ক্যাম্পের ওই এলাকা থেকে মিয়ানমারের নাগরিক নুরুল বশর ও ইলিয়াসকে অস্ত্র সহ আটক করা হয়। আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্ত।

 

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।