১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

বাবুল আক্তারের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পেলে গ্রেফতার: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, ‘মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পেলে তাকে গ্রেফতার করা হবে। তবে এখনও তাকে গ্রেফতারের মতো কোনও প্রমাণ পাওয়া যায়নি।’
বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর দামপাড়া পুলিশ লাইনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।
সাবেক এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে এসআই আকরাম হত্যার অভিযোগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘এসআই আকরামের বিষয়ে যেসব অভিযোগ এসেছে তা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। সরাসরি কোনও অভিযোগ আসেনি। তারপরও আমরা এ বিষয়ে তদন্ত করছি। তদন্ত শেষে বলা যাবে সত্য নাকি মিথ্যা। যদি সত্য হয় তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
মিতু হত্যা মামলার প্রধান আসামি পুলিশ সোর্স মুসার বিষয়ে আইজিপি বলেন, ‘মুসাকে আমরা খুঁজছি। তাকে ধরতে পারলে অনেক রহস্য উদঘাটিত হবে। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত মুসাকে গ্রেফতারের চেষ্টা করবো। যদি তাকে না পাওয়া যায়, তাহলে তাকে অনুপস্থিত দেখিয়ে মামলার চার্জশিট দেওয়া হবে।’
অনুষ্ঠানে তার স্ত্রী শামসুন্নাহার, চট্টগ্রাম অঞ্চলের ডিআইজি শফিকুল ইসলাম এবং সিএমপি কমিশনার ইকবাল বাহার উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।