৩১ আগস্ট, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

বাবাকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ছেলে আটক

শেরপুরের নকলায় শ্বাসরোধ করে বাবাকে হত্যার অভিযোগে ছেলে মিলন মিয়াকে (২২) আটক করেছে পুলিশ ।

শুক্রবার (৩১ জুলাই) দুপুরে নকলা উপজেলার বানের্শ্বদী ইউনিয়নের কবুতরমারী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পোশাক শ্রমিক মিলন মিয়া ঈদের ছুটিতে বাড়িতে আসেন। শুক্রবার বাবা হাবিবর রহমান হাবি’র (৪৮) সঙ্গে টাকা-পয়সা নিয়ে তার ঝগড়া বাধে। এক পর্যায়ে বাবা-ছেলে দু’জনেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এসময় মিলন বাবাকে কিল-ঘুষি ও লাথি মেরে ঘরের মেঝেতে ফেলে দেন। পরে গলা টিপে ধরেন। এতে বাবা জ্ঞান হারান। তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে মিলন মিয়াকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার নিহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।