১১ জুলাই, ২০২৬ | ২৭ আষাঢ়, ১৪৩৩ | ২৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

বাবা আমার বাবা

মো. আলী আশরাফ মোল্লা

বাবা আমার বাবা
নাই কোন তার তুলনা
বাবা নামে বটবৃক্ষ আছে যার
দুঃখ দুর্দশা হতাশা নাই তার।

বাবার সোহাগ শাসন পেয়েছে যারা
বলতে হবে বড়ই ভাগ্যবান তারা
বাবাই হলো সকলের আশ্র‍য়ের জায়গা
বাবাকে দেখলে দূর হয়ে যায় ক্লান্তি হতাশা।

বাবা আমার দুঃসময়ের কাণ্ডারী
সকল বিপদ আপদে প্রেরণা দানকারী
বাবার কাছে চেয়েছি যা জীবনে
কোন কিছুই অপূর্ণ রাখেনি মোরে।

নিজে দুঃখ করেছে কষ্ট সয়েছে
সন্তানকে কখনোই বুঝতে দেয়নি তা
বাবা আমার পরম পাওয়া
তার মতো এ জগতে কাউকে দেখি না।

বাবা আমার সকল চাওয়া
কখনোই কিছুতে ব্যর্থ না হওয়া
বাবা আমার সকল পূর্ণতা
সব কিছুই সহজেই পাওয়া।

বাবা মানে সকালে অফিসে যাবে বায়না ধরা
দুপুরে বাসায় না ফিরলে নাওয়া খাওয়া বন্ধ হওয়া
বিকেলে বাবাকে নিয়ে ঘুরতে যাওয়ার অভিমান করা
রাতে তার বুকেই মাথা রেখে ঘুমাতে যাওয়া।

বটবৃক্ষ হয়ে যিনি দেন শীতল ছায়া
তিনিই হচ্ছেন আমার বাবা
শত বাধা শত ঝড়-ঝঞ্ঝা হতে আগলে রাখেন যিনি
তিনিই হচ্ছেন আমার বাবা আর তোমার বাবা।

বাবার আর্দশ সততা
ধারণ করে চলবে যারা
পথ বিচ্যুত কখনোই
এই ধরাধামে হবে না তারা।

বাবা মানে নির্ভরতার প্রতীক
আর আকাশ সমান আবদার
বাবা মানে শ্বাশত,চির আপন
বাবা মানে নিরাপত্তার চাদর।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।