১৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ৩০ মাঘ, ১৪৩২ | ২৪ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

বান্দরবা‌নে পাসপোর্ট করতে এসে ২ রো‌হিঙ্গা আটক

কক্সবাজারসময় ডেস্কঃ বান্দরবা‌নে পাসপোর্ট করা‌তে এসে আটক হয়েছেন দুই রো‌হিঙ্গা। তারা হলো, মো. শহিদ ও জোসনা আক্তার। আটক দু’জনের বিরু‌দ্ধে বান্দরবান সদর থানায় মামলা হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (১৯ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার সময় তা‌দের বিরু‌দ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।

পু‌লিশ জানিয়েছে, শহিদের বাড়ি ছিল রাখাইনের মংডুতে। তার প্রকৃত নাম সৈয়দ আলম। ১৯৯৬ সালে সে বাংলাদেশে আসার পর প্রথমে লামা উপজেলার লাইনঝিড়িতে বাসা ভাড়া নি‌য়ে থা‌কতো। সেখান থে‌কে বাংলাদেশি  জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে। পরে লামা থে‌কে বান্দরবান সদরের ইসলামপুরে বাবুর বাসায় ভাড়া নেয় এবং বাসের হেলপার হিসেবে কাজ শুরু করে। কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পেও তার বাসা রয়েছে বলে জানা গেছে।

আর লামার ইয়াংছা এলাকার ঠিকানা ব্যবহার করে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধিত রোহিঙ্গা জোসনা আক্তার পাসপোর্ট করার চেষ্টা করেছিল। বাবা হিসেবে তিনি বান্দরবান শহরের ইসলামপুর এলাকার বাসিন্দা শহীদ আলমের নাম ব্যবহার করেছিল। পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের তা‌দের দে‌খে সন্দেহ হ‌লে আটক ক‌রে থানায় সোপর্দ ক‌রে। প‌রে যাচাই-বাছাইয়ের পর রোহিঙ্গা প্রমাণিত হওয়ায় তা‌দের বিরু‌দ্ধে মামলা ক‌রা হয়।

এ বিষ‌য়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি তদন্ত) এনামুল হক ভুইয়া ব‌লেন, মিথ্যা প‌রিচয় দি‌য়ে প্রতারণা ক‌রে পাস‌পোর্ট‌ কর‌তে আসায় দুই রো‌হিঙ্গার বিরু‌দ্ধে থানায় মামলা হ‌য়ে‌ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।