১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

বান্দরবানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন

img_20161105_190814
নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে আজ শনিবার বান্দরবানে সনাতন ধর্মাবলম্বীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বান্দরবানের সনাতন ধর্মাবলম্বীরা। আজ শনিবার সকালে জেলা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
সচেতন সনাতনী সমাজের ব্যানারে আয়োজিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন মানুষ অংশ নেয়।
এ সময় বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক লক্ষ্মী পদ দাশ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সুধাংশু বিমল চক্রবর্তীসহ অন্যরা।
নিজের বক্তব্যে কাজল কান্তি দাশ বলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মন্দিরে এবং হিন্দু সম্প্রদায়ের বসতবাড়িতে সাম্প্রদায়িক হামলার ঘটনা খুবই দুঃখজনক। ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জসহ দেশের বিভিন্নস্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রদায়িক হামলা করা হচ্ছে। এসব হামলা বন্ধে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।