২ আগস্ট, ২০২৬ | ১৮ শ্রাবণ, ১৪৩৩ | ১৮ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী

বান্দরবানে সন্তু লারমার সফর প্রতিহত এবং পাহাড়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে টানা ৭২ ঘণ্টার হরতাল চলছে

Bandarban Horotal Pic
পাহাড়ে বেপরোয়া চাঁদাবাজি,অপহরণ ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমার বান্দরবান জেলা সফর প্রতিহত করার লক্ষ্যে আজ বুধবার থেকে টানা ৭২ ঘন্টা হরতাল পালিত হচ্ছে। সকাল থেকে হরতালকারীরা জেলা বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় এবং বান্দরবান-চট্টগ্রাম সড়কের প্রবেশ পথে বাসষ্টেশন,সুয়ালক,ট্রাফিকমোড়,বালাঘাটা এবং রুমা বাসষ্টেশ এলাকা রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে। এসময় সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। হরতাল সমর্থনে সড়কে পিকেটিং করেন হরতাল সমর্থরা। হরতালে সমর্থনে সকাল থেকে ব্যবসায়ীরা জেলা শহরের সকল দোকান পাট বন্ধ করে রাখে। হরতালের কারনে জেলা সদরের সাথে অপর ৬টি উপজেলার সকল ধরনে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও হরতালের কারনে জেলা শহরে থেকে বান্দরবান-চট্টগ্রাম ও বান্দরবান-কক্্রবাজার এবং বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমার রাংগামাটি থেকে আজ বুধবার ২দিনের সফরের বান্দরবানে আসার কথা রয়েছে এবং সন্তু লারমা কয়েকটি সমাবেশ করার কর্মসূচি দিয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান,হরতালে বান্দরবানে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং বান্দরবান শহরসহ আশপাশের এলাকাগুলোতে পুলিশসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।