মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

বান্দরবানে লেমুঝিরি ওয়ারিয়র্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

শেয়ার করুন

img_20161206_181820

বান্দরবানের কুহালং ইউনিয়নে লেমুঝিরি ওয়ারিয়র্সের উদ্যেগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। উক্ত খেলায় বাসন কমিশনার স্মৃতি একাদশের মুখোমুখি হয় পূর্ব মুসলিম পাড়া একাদশ। এতে ৪-১ গোলে প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাসন কমিশনার স্মৃতি একাদশ। স্থানীয় লেমুঝিরি মাঠে অনুষ্ঠিত খেলার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভার সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক লেমুঝিরি ওয়ারিয়র্স ক্লাবের আহবায়ক নাছির উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ইসলাম বেবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী, বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম, বান্দরবান পৌরসভার ১নং ওয়ার্ডের কমিশনার আবু খায়ের আবু, লেমুঝিরি ওয়ারিয়র্স ক্লাবের সভাপতি কামাল উদ্দিন চৌধুরী প্রমূখ সাবেক ছাত্রনেতা আকাশ, জেলা ছাত্রলীগ নেতা নুরুল আলম রাজা, চৌধুরী, আরিফুল ইসলাম, আতিক প্রমূখ।
পরে অতিথিবৃন্দ বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও বিজিত দলকে রানার্স আপ ট্রপি হাতে তুলে দেন।

শেয়ার করুন