১০ জুলাই, ২০২৬ | ২৬ আষাঢ়, ১৪৩৩ | ২৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক

বান্দরবানে বন্য হাতির হামলায় কৃষক নিহত

নুরুল অালম রাজা,(বান্দরবান): বান্দরবা‌নের টংকাবতী‌তে বন্য হা‌তির আক্রমণে কামাল উ‌দ্দিন (৫২) না‌মে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার ভোররাতে উপ‌জেলার টংকাবতী ইউ‌নিয়‌নের কালাগইন্যা এলাকায় এ ঘটনা ঘটে।
পু‌লিশ ও স্থানীয়রা জানায়,  বন্য হাতির দল জ‌মির ধান খাওয়ার সময় বন্য হাতি তাড়াতে গেলে হা‌তির পা‌য়ে পিষ্ট হ‌য়ে মারা যান কামাল উ‌দ্দিন। তিনি কালাগইন্যা গ্রা‌মের মৃত আব্দুল আলীর পুত্র।
স্থানীয় ইউ‌পি সদস্য ‌মোহাম্মদ আব্বাস জানান, জ‌মির পাকা ধান খাওয়ার সময় বন্য হা‌তি তাড়া‌তে যান কৃষক কামাল। হা‌তি তেড়ে এলে পালা‌তে গি‌য়ে মা‌টি‌তে প‌ড়ে যান তিনি। এসময় পা‌য়ের নী‌চে পিষে তাকে মেরে ফেলে হাতি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সরোয়ার হো‌সেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,কৃষক কামালের লাশ উদ্ধা‌রে ঘটনাস্থ‌লে গে‌ছে পু‌লিশ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।