৬ জুলাই, ২০২৬ | ২২ আষাঢ়, ১৪৩৩ | ২০ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

বান্দরবানে দুই শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে বিজিবি

 

 বিজিবি বান্দরবান সেক্টরের পক্ষ হতে বিভিন্ন এলাকার দুই শতাধিক গরীব অসহায় রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেয়া হয়েছে।

সোমবার সকালে শহরের গোরস্থান মজজিদ সংলগ্ন বিজিবি বান্দরবান সেক্টরের অস্থায়ী কার্যালয়ে বিনা মূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্ধোধন করেন সেক্টর কমান্ডার কর্নেল অলিওর রহমান।এ সময় তার সাথে বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুস, জেলা পরিষদের সদস্য কাজি মুজিবুর রহমান, প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক ওসমান গনিসহ বিজিবির অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বান্দরবানের সদর উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক গরীব অসহায় রোগী এই চিকিৎসা ক্যাম্প থেকে  চিকিৎসা সেবা নিয়েছে। ক্যম্পে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা আসে। বিজিবির উদ্যোগে দুদিন ব্যাপী চলবে এই কার্যক্রম।

সংশ্লিষ্ঠরা জানিয়েছেন, বান্দরবান শহরের পাশাপাশি সদর উপজেলার ক্রাইক্ষ্যং পাড়াস্থ বিজিবি সদর দপ্তরেও একই ভাবে চিকিৎসা কার্যক্রম চলবে। বান্দরবানের বিজিবির ক্যাম্পগুলো থেকেও বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম চালানো হচ্ছে বলে জানান সেক্টর কমান্ডার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।