২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

বান্দরবানে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী মহিলা সমাবেশ অনুষ্ঠিত

bban-mohilapic-3-copy
বান্দরবানে জঙ্গি ও সন্ত্রাসবাদ বিরোধী প্রচারনা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও বাল্য বিয়ে প্রতিরোধ সংক্রান্ত সচেতনতা মুলক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে বুধবার সকাল ১১টায় শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুস্মিতা খীসার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ উদয় শংকর চাকমা, জেলা তথ্য অফিসার উষামং চৌধুরী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ প্রমুখ।
সমাবেশে জেলা প্রশাসক বলেন, দেশ থেকে জঙ্গি ও সন্ত্রাসবাদ নির্মুল করতে সরকারের কার্যক্রম অব্যহত রয়েছে, ফলে জঙ্গিরা ধরা পড়ছে, আটক হচ্ছে আবার মারাও যাচ্ছে। জঙ্গিদের মধ্যে অনেক মহিলা জঙ্গিও আছে। মহিলাদের মধ্যে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদেরকে প্রতিহত করার জন্য সমাজের সর্বস্তরের মহিলাদের এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, সরকার নারী নির্যাতনের বিরুদ্ধে, বাল্য বিবাহ ও যৌতুকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করেছে। এ বিষয়ে প্রত্যক নারীকে তার অবস্থান থেকে সচেতন হতে হবে। উক্ত নারী সমাবেশে পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েক’শ নারী অংশ গ্রহন করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।