১ জুলাই, ২০২৬ | ১৭ আষাঢ়, ১৪৩৩ | ১৫ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

বান্দরবান ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

 

img_20161210_180056
বান্দরবান ২নং ওয়ার্ড পূর্ব শাখা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। উক্ত খেলায় অক্ষ্যংঝিরি ফুটবল একাদশের মুখোমুখি হয় বালাঘাটা টমটম একাদশ, দুই দলের সাথে সাংঘাতিক লড়াই করে উভয় পক্ষ কোন গোলের দেখা পায়নি। পরে ট্রাইবেকারে এতে ৮-৭ গোলে প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অক্ষ্যংঝিরি ফুটবল একাদশ। স্থানীয় ব্রিগেড মাঠে অনুষ্ঠিত খেলার পুরস্কার বিতরণ এবং আলোচনা সভার সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড পূর্ব শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত বাবু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র ইসলাম বেবী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান জেলা আওয়ামীলীগের সদস্য খলিলুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দৌহিদুর রহমান রাশেদ, সাবেক সাধারন সম্পাদক সুজন চৌধুরী সনজয়, বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউসার সোহাগ, সাধারন সম্পাদক জনি সুশীল, পৌর ছাত্রলীগের আহবায়ক মো: ইসমাইল, যুগ্নআহবায়ক আশীষ বড়ুয়া, সদস্য সচিব কাজী আশরাফ হোসেন আশু প্রমূখ।
পরে অতিথিবৃন্দ বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও বিজিত দলকে রানার্স আপ ট্রপি হাতে তুলে দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।