২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

বাদশাঘোনা এলাকা থেকে মানবপাচারকারি আটক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার

Arrest_1-375x239
কক্সবাজার শহরের জেলগেইট বাদশাঘোনা এলাকা থেকে আনোয়ার হোসেন লুলু (২৮) নামে এক মানবপাচারকারীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার রাতে বাদশাঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। ওই সময় তার কাছ একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃত আনোয়ার হোসেন লুলু পেকুয়ার জালিয়াপাড়া এলাকার মৃত আবদু শুক্কুরের ছেলে। তবে সে পরিবার পরিজন নিয়ে শহরে বাদশাঘোনা এলাকার বসবাস করতেন। কক্সবাজার সদর মডেল থানার ওসি/তদন্ত বখতিয়ার উদ্দিন চৌধূরী তাকে আটকের বিসয়টি নিশ্চিত করেন।
অভিযানে নেতৃত্বদানকারি সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানিয়েছেন, আটক আনোয়ারের বিরুদ্ধে ঢাকায় ওয়ারি থানায় একটি, সদর মডেল থানায় ৩টি মানবপাচার মামলা রয়েছে। তাকে সদর থানার ৩টি মামলায় আটক দেখিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।