৫ আগস্ট, ২০২৬ | ২১ শ্রাবণ, ১৪৩৩ | ২১ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?

বাড়িতে ঢুকে গৃহবধূকে জবাই করে হত্যা

বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে ঘরে ঢুকে গোলাপী বেগম (৪৭) নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার ভোরে উপজেলা সদর ইউনিয়নের দুর্গম পাহাড়ি চিউনী খাল পাড়া এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। গোলাপী বেগম চিউনী খালপাড়ার বাসিন্দা মো. শাহজাহানের স্ত্রী। খবর পেয়ে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে যাচ্ছেন। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি বলে জনপ্রতিনিধিরা জানিয়েছেন।

সূত্র জানায়, গৃহবধূ গোলাপী বেগম শনিবার দিনগত রাতে ৭ বছরের এক নাতিসহ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। রবিবার সকালে নামাজ পড়তে উঠে পরিবারের অন্য সদস্যরা জবাই করা লাশ দেখে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের খবর দেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিন্টু কুমার সেন বলেন, দুর্বৃত্তরা কেন গৃহবধূ গোলাপী বেগমকে জবাই করে হত্যা করেছে; প্রাথমিকভাবে তার কারণ জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের লাশ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।