মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে!

শেয়ার করুন

বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে!বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে! অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড বিশ্বকাপ চলাকালীন সময় থেকেই আগামী বিশ্বকাপের দলের সংখ্যা নিয়ে আলোচনা হচ্ছে। বিশ্বকাপ যাতে আরও প্রতিযোগিতাপূর্ণ হয় সে জন্যে আগামী বিশ্বকাপে ১৪ দলের পরিবর্তে ১০ দল খেলানোর চিন্তাভাবনা করছে আইসিসি।
আইসিসিরি চেয়ারম্যান শ্রীনিবাসনও এমন সিদ্ধান্তে অনড়। বিষয়টি চূড়ান্ত হলে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দলকে বিশ্বকাপে অংশ নিতে হলে আইসিসির সহযোগী দেশের সাথে বাছাই পর্বে অংশ নিতে হবে।

২০১৯ সালের বিশ্বকাপের জন্য যে ফরম্যাট তৈরী করা হচ্ছে, তাতে দেখা যাচ্ছে স্বাগতিক ইংল্যান্ড ছাড়া র‌্যাংকিংয়ে শীর্ষ ৭টি দলই সরাসরি খেলবে বিশ্বকাপে। বাকি দুটি দল নির্ধারণ করা হবে বাছাই পর্ব থেকে।

সে হিসেবে বাছাই পর্ব খেলতে হবে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে বাংলাদেশ এবং জিম্বাবুয়েকেও। কারণ, র‌্যাংকিংয়ে এই দুটি দলই রয়েছে ৯ এবং ১০ নম্বরে। তবে, এই হিসাব প্রযোজ্য হবে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এর মধ্যে যদি বাংলাদেশ এবং জিম্বাবুয়ে শীর্ষ আট নম্বরে চলে আসতে পারে, তাহলে হয়তো বাছাই পর্ব খেলতে হবে না।

শীর্ষ আটে আসলেও কিন্তু সম্ভাবনা থাকে না। কারণ, র‌্যাংকিংয়ে ইংল্যান্ড যদি পেছনে চলে যায় তবুও তারা সরাসরি বিশ্বকাপ খেলবে। সে ক্ষেত্রে শীর্ষ আটে তো আসতেই হবে, সঙ্গে শীর্ষ ‘সাত’ নিশ্চিত করতে হবে বাংলাদেশকে।

২০১৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ বাছাই পর্ব। এই পর্বেই বাংলাদেশকে (শীর্ষ আট-এ না থাকতে পারলে) খেলতে হবে আইসিসির সহযোগি দেশগুলোর সঙ্গে। সেক্ষেত্রে কোনভাবে হোঁচট খেলেই কেল্লাফতে। সে ক্ষেত্রে বাংলাদেশের বিশ্বকাপ খেলাই পড়ে যাবে হুমকির মুখে।

শেয়ার করুন