মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

বাইশারীর সন্তান এডভোকেট আবু তালেব বান্দরবান জেলা আইনজীবি সমিতির অর্থ সম্পাদক নির্বাচিত

শেয়ার করুন


বান্দরবান জেলা আইনজীবি সমিতির নির্বাচনে অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়ে বাইশারীর মুখ উজ্জ্বল করেছে এডভোকেট আবু তালেব। বৃহস্পতিবার বান্দরবান জেলা আইনজীবি সমিতির প্যাডে মুখ্য নির্বাচনী কর্মকর্তা স্বপন কুমার চৌধুরী স্বাক্ষরিত সুত্র নং- বা জে আ স/নি ক স্মারক নং- ০৩/২০১৭ইং মূলে নির্বাচনী ফলাফলে ঘোষিত অর্থ সম্পাদক পদে তিনি বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত হয়েছেন।
তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিন বাইশারী এলাকার মরহুম তমিম গোলালের ছেলে। অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদন্ধিতায় নির্বাচিত হওয়ায় নিজ এলাকার রাজনৈতিক, সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গরা তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি তাকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। তার এ কৃতিত্বের জন্য অন্যন্ত গর্বিত ও আনন্দিত হয়েছে বাইশারী তথা নাইক্ষ্যংছড়ি উপজেলাবাসী। বান্দরবান আদালতের এ আইনজীবির নিকট থেকে আইনী সমস্যায় জর্জরিত অসংখ্য ভূক্তভোগী সহযোগীতা পেয়েছেন। এ জন্য অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শেয়ার করুন