৫ মে, ২০২৬ | ২২ বৈশাখ, ১৪৩৩ | ১৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা

বাইশারীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১ নারী-শিশুসহ আহত- ৫

DSCN68552
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দূর্গম রাঙ্গাঝিরিতে সড়ক দূর্ঘটনায় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়ে আরো পাচঁ জন। সোমবার সকালে বাইশারী ইউনিয়নের রাঙ্গাঝিরি থেকে ঈদগড় বাজারে যাওয়ার পথে এ দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সোমবার চাদেঁর গাড়ি নং-ঢাকা-গ- ১৭৮০ অতিরিক্ত মালামাল ও যাত্রী পরিবহণ করে যাওয়ার পথে রাঙ্গাঝিরি পাহাড় অতিক্রম করার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে ১৫/২০ গজ দূরবর্তী ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে কুলসুমা বেগম (৭০) স্বামী- ইব্রাহিম নামে এক বৃদ্ধা নারীর ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহতের মাথার সম্পূর্ণ অংশ থেতলে গেছে।
এ ঘটনায় আহত হয়েছে আরিফ উল্লাহ (১৫), পিতা- ইসমাইল, মো: হোসেন (৪০) পিতা- মৃত মনু মিয়া, লালু বেগম (৩২), স্বামী- গোলাম সোবাহান, নুরুল হাকিম (৬০), পিতা- জাহিদ হোসেন, ইসমাইল (৭০) পিতা- মোহাম্মদ আলী। ঘটনার পর পরই বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক, এসআই আনিসুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ আলমসহ স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শ করেন। স্থানীয়রা জানিয়েছেন চাদেঁর গাড়িতে অতিরিক্ত ধান, কলা, বাশের পাশাপাশি যাত্রী পরিবহণের কারনে এ দূর্ঘটনা ঘটে।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ এসআই আনিসুর রহমান দূঘর্টনার সত্যতা স্বীকার করে জানান, অতিরিক্র মালামাল ও যাত্রী পরিবহণের সময় দূর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে চালক ও হেলপার পলাতক রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।