১২ মে, ২০২৬ | ২৯ বৈশাখ, ১৪৩৩ | ২৪ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

বাইশারীতে স্বাধীনতার ৪৫ বছর পর কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষা শুরু


নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতার ৪৫ বছর পর নতুন ভাবে কেন্দ্র স্থাপনের মধ্য দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরুর দিন কোন পরীক্ষার্থী অনুপস্থিত নেই বলে জানালেন কেন্দ্র সচিব শ্রীবাস চন্দ্র দাশ।
বাইশারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোট ২২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেছেন। তৎমধ্যে ৮৮ জন ছাত্র এবং ১৩৬ জন ছাত্রী।
কেন্দ্র সুপার ঈদগড় সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিলাল সিকদার জানান, সুষ্ট ভাবেই প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। একই ভাবে সামনের পরীক্ষা গুলোও সুষ্ট ভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরীক্ষা কেন্দ্রে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বার্হ কর্মকর্তার প্রতিনিধি হিসেবে ছিলেন একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোঃ মহি উদ্দিন এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন উখিয়া সরকারী কলেজের অধ্যাপক তৌহিদুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।