মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

বাইশারীতে মোটর সাইকেল-বাই সাইকেল মুখোমুখি সংঘর্ষ : গুরুতর আহত ১

শেয়ার করুন


নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে মোটর সাইকেল-বাই সাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ১৬ মে (মঙ্গলবার) বিকাল ৫টার দিকে বাজারের পশ্চিম পার্শ্বে মাদ্রাসা গেইটে এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
সংঘর্ষে বাই সাইকেল চালক বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী গর্জনীয়া বড়বিল এলাকার বাসিন্দা ছৈয়দ নুরের পুত্র রিয়াজ উদ্দিন’র (১২) মাথায় গুরুতর আহত হয়। অন্য দিকে মোটর সাইকেল চালক বাইশারী বাজারের নাবিলা ফার্মেসী মালিক পল্লী চিকিৎসক মোস্তফা কামালও আহত হয়ে বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে বলে জানায় তার শ্যালক শাহজালাল সাঈদ।
প্রত্যক্ষদর্শী মনু সওদাগর সহ একাধিক ব্যক্তি জানায়, পল্লী চিকিৎসক মোস্তফা কামাল বাড়ী থেকে বাইশারী বাজারের উদ্দেশ্যে আসার পথে দাখিল মাদ্রাসা গেইটে আসা মাত্র বিপরীত দিক থেকে স্কুল শিক্ষার্থী রিয়াজ উদ্দিন বাই সাইকেল সহ সজোরে ধাক্কা খায়। এতে উভয় পিচঢালা সড়কে পড়ে গুরুতর আহত হয়।
এসময় আহত স্কুল শিক্ষার্থী রিয়াজ উদ্দিনকে উদ্ধার করে বাইশারী স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী মেডিক্যাল অফিসার নুরুল আমিনের চেম্বারে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। প্রাথমিক ভাবে আহত স্কুল শিক্ষার্থীর মাথায় আঘাত হয়েছে বলে জানান তিনি।
মোটর সাইকেল চালক পল্লী চিকিৎসক মোস্তফা কামালের মুঠো ফোনে জানতে চাইলে তিনি বলেন, আকস্মিক ভাবে সাইকেলটি তার মোটর সাইকেলের উপর এসে পড়ে। এতে তার মাথায় ও হাটুতে আঘাত প্রাপ্ত হয় বলে জানান তিনি।

শেয়ার করুন