১৬ এপ্রিল, ২০২৬ | ৩ বৈশাখ, ১৪৩৩ | ২৭ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার   ●  প্রতারণা-জালিয়াতিই যেন বেলায়তের নীতি!   ●  উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ   ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ

বাইশারীতে বোরোধানে পোকার আক্রমন: দিশেহারা কৃষক

fffff
নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বোরো ধানে পোকার আক্রমন দেখা দিয়েছে। ফলে মওসুমের শুরুতেই পাতা লাল হয়ে যাওয়া, মাজরা ও পাতামোড়ানো পোকা আক্রমন করায় কৃষকরা চিহ্নিত হয়ে পড়েছেন।
ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে কৃষকদের সাথে কথা বলে জানা যায়, ধানের গোছা যখন কালো হয়ে মোটা হতে শুরু করছে তখনই পাতামোড়ানো পোকা ও মাজরা পোকা আক্রমন শুরু করেছে। বাজারের কীটনাশক ছিটিয়েও তেমন লাভ হচ্ছে না।
এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কৃষক জানান, বাজারে যেসব কীটনাশক পাওয়া যাচ্ছে, তা পোকা দমনে দেমন কার্যকর নয়। বেশি লাভের আশায় অসাধু সার ব্যবসায়ীরা নি¤œমানের কীটনাশক বিক্রি করছেন।
এ দিকে সরকার নির্ধারিত ৮০০ টাকার ইউরিয়া সার (৫০ কেজি) বাইশারীর বিভিন্ন স্থানে ৯৫০ থেকে একহাজার টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বর্তমানে ছোট দানার ইউরিয়া সার তেমনটা পাওয়া যায় না। তবে টাকা বেশি দেয়ার কথা বললে সাব ডিলাররা দিতে রাজি হন। তাছাড়া মোটা দানার সারও ৯৫০ থেকে একহাজার টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া কৃষকরা আরো বলেন, চিকনদানার সার ক্ষেতে ছিটানো সহজ হওয়ায় এলাকায় এর চাহিদা অনেক বেশি। আর এ সুযোগে ডিলার বা সাব ডিলার এ সারের কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে মোটাদানার সার কিনতে কৃষকদের বাধ্য করছে।
এ বিষয়ে বাইশারীর দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল আলম পোকা আক্রমনের বিষয়টি স্বীকার করে বলেন, ধানক্ষেতে পোকা আক্রমন করতেই পারে। তবে এ ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।