মূল খবরে যান

শিরোনাম
● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাইশারীতে দীর্ঘ এক যুগ পর যুবলীগের সম্মেলন কাল

শেয়ার করুন


এক যুগ পর কাল অনুষ্ঠিত হচ্ছে দীর্ঘ দিনের প্রতিক্ষিত বাইশারী ইউনিয়ন যুবলীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ইউনিয়নের ৯টি ওয়ার্ডে চলছে প্রার্থীদের প্রচার-প্রচারনা। প্রার্থীদের চোখে ঘুম নেই, দিন-রাত ভোটারদের দ্বারে দ্বারে মন জয় করার জন্য নিরন্তন চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২৫ জানুয়ারী কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে সভাপতি ও সাধারন সম্পাদক। কে হচ্ছেন সভাপতি ও সাধারন সম্পাদক তা নিয়ে দলীয় সকল পর্যায়ে চলছে শেষ হিসাব নিকাশ। তবে বর্তমান ও সাবেক নেতৃবৃন্দদের মাঝে অনেকেই যুবলীগের সম্মেলনকে ঘিরে কালো টাকার গন্ধ পাচ্ছেন বলে অভিযোগ করেন। তারা আশংকা করছেন টাকার বিনিময়ে হারিয়ে যেতে পারে যোগ্য নেতৃত্ব। তাছাড়া সম্মেলনকে দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়ায় এমনিতে নেতাকর্মী ও কাউন্সিলররা বেকায়দায় রয়েছেন। যার কারণে কাউন্সিলররা প্রকাশ্যে কিছুই বলছেন না।
সভাপতি পদে নাম শোনা যাচ্ছে উপজেলা যুবলীদের সদস্য মোঃ আবুল কালাম এবং ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ সভাপতি শামশুল আলম এবং সাধারন সম্পাদক পদে যুগ্ন সম্পাদক মোঃ নুরুল আলম ও অর্থ সম্পাদক মোঃ ইউনুছ বান্টুর নাম। এক প্রতিক্রিয়ায় সভাপতি প্রার্থী মোঃ আবুল কালাম বলেন, বিগত সময়ে দলের প্রতিটি কর্মকান্ডে নিজেকে উজাড় করে সকল কর্মসূচিতে অংশগ্রহন করেছি এবং নেতাকর্মীদের পাশে থেকেছি। আমি বিশ্বাষ করি কাউন্সিলররা তাদের ভোটের মাধ্যমে আমাকে আগামী দিনের যুবলীগের সভাপতি হিসেবে নির্বাচিত করবে।
অপরদিকে আরেক সভাপতি প্রার্থী শামশুল আলম সাংবাদিকদের বলেন, নেতাকর্মীদের দাবীর প্রেক্ষিতে সভাপতি পদে প্রার্থীতা ঘোষনা করেছি এবং আমি আশাবাদী কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আমিই সভাপতি নির্বাচিত হব।
সাধারন সম্পাদক প্রার্থী ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ন সম্পাদক নুরুল আলম বলেন, বিগত সময়ে যুবলীগের একজন কর্মী হয়ে মাঠে ময়দানে কাজ করেছি। আশা করি কাউন্সিলদের প্রত্যক্ষ ভোটে আমি সাধারন সম্পাদক নির্বাচিত হব।
অপরদিকে আরেক প্রার্থী মো: ইউনুছ বান্টু বলেন, দীর্ঘদিন ধরে আমি যুবলীগের অর্থ সম্পাদকের দায়িত্ব নিষ্টার সাথে পালন করেছি। ভবিষ্যতেও সততার সাথে নেতাকর্মীদের নিয়ে হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী মাঠে ময়দানে থেকে দলকে শক্তিশালী করতে কাজ করে যাব।
৮নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ক্যাচিও মার্মা, ৪নং ওয়ার্ড সভাপতি তৈয়ব আলী, ৩নং ওয়ার্ড সভাপতি বাদল বলেন, যারা নিয়মিত দলীয় কর্মকান্ডে অংশগ্রহন করেছে এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের দু:সময়ে যারা সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিল এবং সর্বদা পাশে থাকবে তাদেরকেই আমরা যুবলীগের কান্ডারী হিসেবে দেখতে চায়।
এদিকে সম্মেলন প্রস্তুতি কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর বলেন, সম্মেলন সফল করতে যাবতীয় কর্মকান্ড ইতিমধ্যেই শেষ পর্যায়ে। আশা করি কাউন্সিলরদের ভোটেই ২৫ জানুয়ারী দীর্ঘদিনের প্রতিক্ষিত বাইশারী ইউনিয়ন যুবলীগ পাবে নতুন নেতৃত্ব।

শেয়ার করুন