১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

বাইশারীতে ছাত্রদলের ভাষা শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের স্মরণে স্থানীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে নবগঠিত ইউনিয়ন ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতৃবৃন্দরা। রাত ১২ টা ১ মিনিটে ছাত্রদলের পাশাপাশি বিএনপি ও যুবদল পৃথক পৃথক ভাবে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং মাতৃভাষার জন্য নিজের জীবনকে যারা উৎসর্গ করেছেন সেই সব ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া কামনা করা হয়।
এতে অংশগ্রহন করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল হক, যুবদল আহবায়ক জসিম উদ্দিন, ছাত্রদল সভাপতি মুফিজুর রহমান, সাধারন সম্পাদক মোঃ ইলিয়াছ, শ্রমিকদল সাধারন সম্পাদক আব্দুল মান্নান, যুবদল আহবায়ক কমিটির সদস্য নেজাম উদ্দিন, শাহ আলম, ছাত্রদল সাংগঠনিক সম্পাদক আলী মো: মিনহাজ, যুগ্ন সম্পাদক মো: আব্দুল্লাহ, সদস্য রিদুয়ান করিম সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।