১১ ফেব্রুয়ারি, ২০২৬ | ২৮ মাঘ, ১৪৩২ | ২২ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

বাইশারীতে অস্ত্রসহ ডাকাত আটক

নাইক্ষ্যংছড়ির বাইশারী থেকে অস্ত্রসহ সক্রিয় ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার ১৬ মে রাত ৯টার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রাম থেকে তাকে হাতেনাতে অস্ত্রসহ আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ এসআই আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের সক্রিয় সদস্য জসিম (২৩) কে দেশীয় তৈরী একটি শর্ট বন্ধুকসহ আটক করা হয়। সে দক্ষিণ বাইশারী গ্রামের আবদু সোবাহানের পুত্র। সূত্র জানিয়েছে, আটকৃত জসিম স্থানীয় প্রতিবেশী এক জনপ্রতিনিধির মাধ্যমে আন্ত ডাকাত দলের লিডার আনোয়ারের তত্বাবধানে দীর্ঘদিন যাবত বিভিন্ন বাগান দখল, মোটর সাইকেল ছিনতাই, অপহরণের ঘটনার সাথে জড়িত। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।