৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

বাইশারী পুলিশের হাতে আটক জাহাঙ্গীর গ্রুপের প্রধান

নাইক্ষ্যংছড়ি-রামুর আতংক জাহাঙ্গীর গ্রুপের প্রধান জাহাঙ্গীর অবশেষে বাইশারী পুলিশের হাতে আটক হয়েছে।
শুক্রবার (৩০ জুন) ভোরে নাইক্ষ্যংছড়ির বাইশারী সীমান্তের রামু উপজেলার গহীন অরণ্য হাতিমারা এলাকা থেকে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুসার নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর (২৫) রামুর বড়বিল এলাকার আমির হোসেনের পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি-রামু থানায় নারী-শিশু নির্যাতন, ডাকাতি, অপহরণ সহ একাধিক মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিল সে।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক আবু মুসা সোর্সের মাধ্যমে খবর পেয়ে সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে আটক করা হয়। তিনি আরো জানান, আটক জাহাঙ্গীর নাইক্ষ্যংছড়ি থানার জিআর- ৩৪/২০০৮ইং মামলায় ৭ বছরের সাজা প্রাপ্ত আসামী।
এই রিপোর্ট লিখা ও পাঠানো পর্যন্ত জনতার হাতে ধৃত জাহাঙ্গীর বাইশারী তদন্ত কেন্দ্রের হাজত খানায় রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।