মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

বাইশারী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শেয়ার করুন

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয়ে ২০১৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয় মাঠে সহকারী শিক্ষক সনাতন দাশের পরিচালনায় উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল হাকিম।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ শাহাব উদ্দিন, প্রবীন শিক্ষক জয়নাল আবেদীন, সহকারী প্রধান শিক্ষক হরিকান্ত দাশ, সহকারী শিক্ষক নুরুল আমিন, পরিচালনা কমিটির সদস্য মোঃ আলম, ইউনিয়ন যুবলীগ সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক নুরুল আলম, ছাত্রলীগ নেতা এসএনকে রিপন প্রমুখ।

শেয়ার করুন