১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

বাইশারিতে ছাত্রলীগের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ


নাইক্ষ্যংছড়ির আলোচিত বাইশারিতে নবগঠিত ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে জঙ্গিবাদ বিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২এপ্রিল) বিকেলে বাইশারি বাজার চত্তরে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন-বান্দরবার জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য লক্ষি পদ দাশ।
এসময় লক্ষি পদ দাশ বলেন, ‘সম্প্রীতির বান্দরবানে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকল সম্প্রদায়কে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। বাইশারি থেকে জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে। এটা দু:খজনক। আগামীতে যেন এ ধরণের ঘটনার পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখতে হবে। পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী কমিটি গঠন করতে হবে।’
নবগঠিত বাইশারি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছালেহ নূর করিম ওরফে রিপণের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন-জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোজাম্মেল হক বাহাদুর, জেলা পরিষদ সদস্য ক্যাছাপ্রু মারমা, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য ক্যাউচিং চাক, জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ, উপজেলা আওয়ামী লীগ নেতা অধ্যাপক মো.শফি উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু তাহের, তসলিম ইকবাল চৌধুরী, সদস্যসচিব মোহাম্মদ ইমরান, বাইশারি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, সাধারণ সম্পাদক ডা: মংথোয়াইলা মার্মা, উপজেলা যুবলীগ সভাপতি জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি বদর উল্লাহ, সাধারণ সম্পাদক উবাচিং মার্মা প্রমূখ। অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন যুবলীগ নেতা নুরুল কবির রাশেদ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।