মূল খবরে যান

শিরোনাম
● ঈদগাঁতে মালিকের সাড়ে ৭ কোটি টাকা হাতিয়ে নিল ম্যানেজার● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী ফিনল্যান্ড

শেয়ার করুন

ঢাকায় নিযুক্ত ফিনল্যান্ডের রাষ্ট্রদূত নিনা ভাসকুনলাথি বলেছেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধি করতে আগ্রহী ফিনল্যান্ড।

বুধবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পাওয়ার জেনারেশন ও আইসিটি খাতে যন্ত্রপাতি সরবরাহ করছে ফিনল্যান্ড।এজন্য প্রায় ১৬টি কোম্পানি বাংলাদেশে এখন কাজ করছে। বাংলাদেশের সঙ্গে বিনিয়োগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে ফিনল্যান্ড।

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ ও ফিনল্যান্ডের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগ রয়েছে। ফিনল্যান্ডের বাজারে বাংলাদেশে তৈরি পোশাক, সিরামিক, চামড়াজাত পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। ফিনল্যান্ড সরকার সহযোগিতা করলে বাংলাদেশের পণ্য রফতানি বৃদ্ধি সম্ভব।

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। বিদেশি বিনিয়োগের জন্য সরকার বিশেষ সুবিধা প্রদান করছে। প্রয়োজনে যেকোনো সময় বিদেশি বিনিয়োগকারীরা শতভাগ বিনিয়োগের অর্থ এবং মুনাফা ফিরিয়ে নিতে পারবেন।

তিনি বলেন, উৎপাদিত পণ্য রফতানির ক্ষেত্রে একবার শুল্ক প্রদানের সুযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশে তুলনামূলক কম মূল্যে প্রচুর দক্ষ শ্রমিক পাওয়া যাচ্ছে। বিনিয়োগকারীদের স্বার্থ আইন দ্বারা সংরক্ষণ করা হয়েছে। এসব সুযোগ গ্রহণ করে ফিনল্যান্ডের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি-২) তপন কান্তি ঘোষ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন