মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

বাংলাদেশের সঙ্গে বকেয়া সমস্যা সমাধানের অনুরোধ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

শেয়ার করুন

আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত ভারত সফরের আগেই বাংলাদেশের সঙ্গে সমস্ত বকেয়া সমস্যা মিটিয়ে ফেলতে ভারত সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

বৃহস্পতিবার আগরতলায় বিমস্টেক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে সমস্ত বিবাদ ও বকেয়া সমস্যাগুলি মিটিয়ে ফেলা উচিত। বাংলাদেশের মতো ভাল প্রতিবেশি দেশগুলির সঙ্গে বকেয়া সমস্যা না মিটিয়ে ফেললে আমাদের দ্বি-পাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটানো সম্ভব নয়। এজন্য উভয় দেশকেই গঠনমূলক পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, আগামী ৭ এপ্রিল ভারত সফরে আসছেন শেখ হাসিনা। এই সফরকালে ভারতের সঙ্গে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই প্রসঙ্গ তুলেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, হাসিনার ভারত সফরের কথা মাথায় রেখেই আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি পাঠিয়েছি। চিঠিতে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন উদ্বেগের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

২০তম বিমস্টেক সম্মেলনে উপস্থিত ছিল বাংলাদেশ, ভুটান, নেপাল, থাইল্যান্ড, মিয়ানমার, শ্রীলঙ্কার প্রতিনিধিরা।

শেয়ার করুন